ঢাকা, সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ৪:১৪ পূর্বাহ্ন

সৌদি বিমানবন্দরে ড্রোন হামলায় ৩ বাংলাদেশিসহ আহত ১০

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শহর জিযানের একটি বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় ৩ বাংলাদেশিসহ ১০ জন আহতের খবর পাওয়া গেছে। এখনও হামলার দায় কেউ স্বীকার করেনি।

শুক্রবার জিযানের কিং আবদুল্লাহ বিমানবন্দরে এ হামলার ঘটনা ঘটে

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, সৌদি আরবের জিযান শহরের কিং আবদুল্লাহ বিমানবন্দরে ড্রোন হামলায় ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৩ বাংলাদেশি, ৬ সৌদি ও এক সুদানি নাগরিক রয়েছেন। হামলার দায় কেউ স্বীকার না করলেও ধারণা করা হচ্ছে- এ ঘটনার জন্য দায়ী ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।

দেশটির বিভিন্ন শহরে নিয়মিত ড্রোন ও রকেট হামলা চালিয়ে যাচ্ছে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।

হামলায় দুর্বৃত্তরা বিস্ফোরক পদার্থ পরিপূর্ণ ‘লাদেন ড্রোন’ ব্যবহার করেছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন সৌদি সেনাবাহিনীর এক কর্মকর্তা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ