প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে এ পর্যন্ত মারা গেছেন ৪৮ লাখ ১৬ হাজারের বেশি মানুষ। সেইসঙ্গে শনাক্ত হয়েছেন ২৩ কোটি ৫৭ লাখের উপরে।
আজ বুধবার (৬ অক্টোবর) সকাল ৮টায় জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত ২৩ কোটি ৫৭ লাখ ৯৪ হাজার ১৭০ জনকে শনাক্ত করা হয়েছে এবং মারা গেছেন ৪৮ লাখ ১৬ হাজার ৯ জন।
উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭ হাজার ৬১৪ জন এবং মোট শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৫৯ হাজার ৪৫২ জন।













