বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সফলতম অধিনায়ক ও পেসার মাশরাফি বিন মর্তুজার ৩৮তম জন্মদিন আজ। ১৯৮৩ সালের ৫ অক্টোবর নড়াইলে জন্মগ্রহণ করেন তিনি। জীবনের ৩৮ বসন্ত কাটিয়ে ৩৯তম বছরে পা দিলেন দেশের অন্যতম জনপ্রিয় এ ক্রিকেটার। ক্রিকেটকে আনুষ্ঠানিক বিদায় জানানোর আগেই যোগ দিয়েছেন সক্রিয় রাজনীতিতে। লড়াই করেছেন জাতীয় নির্বাচনে। তাতে জয়ী হয়ে নির্বাচিত হয়েছেন নিজ জন্মস্থান নড়াইল-২ আসনের সংসদ সদস্য হিসেবে। নতুন এ পরিচয়ে সময় দিতে গিয়ে এখন ক্রিকেট থেকে কিছুটা দূরে মাশরাফি। তবে দেশের মানুষের কাছে সবসময়ই তার প্রথম পরিচয় লড়াকু এক ক্রিকেটার হিসেবে।