বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু দিন দিন বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে এ ভাইরাসে আট হাজার ৭৫৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন চার লাখ ৮৫ হাজার ৮৭২ জন।
এতে করে সারাবিশ্বে এ ভাইরাসে চার কোটি ৪০ লাখেরও বেশি রোগী সংক্রমিত হলো। এর আগের দিন সারাবিশ্বে সাত হাজার ৯২৪ জনের মৃত্যু ও চার লাখ ২৬ হাজার ৫৩৫ জন আক্রান্ত হন।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৭ লাখ ৮৮ হাজার ২১৮ জনের। আর মোট আক্রান্ত হয়েছেন ২৩ কোটি ৪০ লাখ ৫৭ হাজার ৯৬৭ জন। এর মধ্যে করোনা থেকে সেরে উঠেছেন ২১ কোটি আট লাখ ৭৭ হাজার ২৪৫ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এ ভাইরাসে দেশটিতে প্রথম মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। এরপর ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে।