ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ৫:৩১ পূর্বাহ্ন

চামড়া শিল্পের ঋণ পরিশোধে সময়সীমা বাড়লো

রাজধানীর হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তরিত চামড়া শিল্প প্রতিষ্ঠানের ব্যাংক ঋণ পরিশোধে বিশেষ সুবিধা দিতে সময়সীমা চলতি বছরের ৩০ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। যা আগে আবেদনের সময় ছিল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) এ বিষয়ে একটি সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে ব্যাংকটি।

দ্বিতীয় দফায় করোনার বিরূপ প্রভাব দেখা দেওয়ায় ঋণ গ্রহীতাদের ব্যবসা পুনরায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকায় এককালীন পরিশোধ অথবা পুনর্গঠন/পুনঃতফসিল সুবিধা নিতে ইচ্ছুক গ্রাহক কর্তৃক ডাউন পেমেন্টের অর্থ নগদে জমাদান সাপেক্ষে আবেদন দাখিলের জন্য চলতি বছরের ৩০ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়।

উল্লেখ্য, হাজারীবাগ থেকে সাভারে চামড়া শিল্প স্থানান্তরের ফলে সেখানে নতুন করে অবকাঠামো নির্মাণসহ আনুষঙ্গিক কাজের জন্য অর্থ সংকটে ব্যবসায়ীরা। এছাড়া বিশ্ববাজারে চামড়া শিল্পের বাজার সংকুচিত হয়ে পড়া ও করোনা ভাইরাসের মধ্যে বাজার ব্যবস্থা খারাপ হওয়ায় ব্যাংক ঋণ পরিশোধে ব্যর্থ হচ্ছেন তারা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ