ঢাকা, সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ১:০৬ পূর্বাহ্ন

আইএসের বিরুদ্ধে অভিযানে সুদানে ৫ নিরাপত্তা কর্মকর্তা নিহত

জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে চালানো এক অভিযানে দেশটির পাঁচ নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানিয়েছে সুদানের গোয়েন্দা বিভাগ। এক বিবৃতিতে নিরাপত্তা কর্মকর্তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, নিরাপত্তা বাহিনীর সদস্যদের অভিযানে বিভিন্ন দেশের ১১ জন বিদেশি সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে চারজন সন্ত্রাসী পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তবে পালিয়ে যাওয়া অপরাধীদেরও আটকের চেষ্টা করা হচ্ছে বলে জানানো হয়েছে।

এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে, খারতুমের জাবরা এলাকার কাছে একটি বহুতল ভবন ঘিরে রেখেছিল পুলিশ। সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কায় লোকজনকে সরে যেতে বলা হয়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ