চলমান আফগানিস্তান সংকট নিয়ে বিরোধপূর্ণ অবস্থানে আছে পাকিস্তান ও ভারত। এ অবস্থায় এ দুটি দেশে সফরে আসছেন যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যান।
গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে এই সফর হবে আগামী মাসে।
এর আগে পাকিস্তান ও ভারত সফর করে গেছেন গোয়েন্দা সংস্থা সিআইএর প্রধান উইলিয়াম বার্নস। এরপরই ওয়েন্ডি শেরম্যান এ দুটি দেশে আবার সফরে আসছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ স্থানীয় বড় কর্মকর্তা হিসেবে।
এই সফরে প্রথমে তিনি ভারত আসবেন। সেখানে দিল্লি ও মুম্বাইয়ে অবস্থান করবেন ৬ ও ৭ অক্টোবর। এরপর তিনি পাকিস্তান সফরে যাবেন। সেখানে ৭ ও ৮ অক্টোবর রাজধানি ইসলামাবাদে সরকারি কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন।















