গত জুনে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁকে চড় মেরেছিলেন এক ব্যক্তি। আর এবার সোমবার ফ্রান্সের লিও শহরে রেস্টুরেন্ট ও হোটেলবিষয়ক বাণিজ্য মেলা পরিদর্শনে গেলে অনুষ্ঠানে সবার সাথে আলাপকালে প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারেন উপস্থিত লোকজনের মধ্যে কেউ একজন। ডিমটি ম্যাক্রোঁর মাথায় আঘাত লেগে মাটিতে পড়ে ফেটে যায়।
সিরহা ফুড অ্যান্ড হসপিটালিটি মেলায় ঘটে যাওয়া ওই ঘটনার একটি ভিডিও ফুটেজ টুইটারে ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, ভিড়ের মধ্যে প্রেসিডেন্টের ওপর কিছু একটা পড়লে বিব্রত হন সবাই। পরে সেখান থেকে এক ব্যক্তিকে আটক করা হয়।
তবে কি কারণে প্রেসিডেন্টকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারা হলো তা এখনও স্পষ্ট নয়। এদিকে, ঘটনার সময় প্রেসিডেন্টের সঙ্গে থাকা এলিসি প্রাসাদের এক মুখপাত্র দাবি করেন ঘটনাটির অতিরঞ্জিত করা হচ্ছে।
সূত্রঃ সিএনএন