জল্পনাকল্পনার অবসান কাটিয়ে অবশেষে সাফের জন্য দল ঘোষণা করছে দেশের ফুটবলের সবোর্চ্চ সংস্থা বাফুফে। বুধবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল দলের অন্তর্বর্তীকালীন হেড কোচ অস্কার ব্রুজন ২৬ জনকে অন্তর্ভুক্ত করে প্রাথমিক দল ঘোষণা করেছেন।
নতুন দায়িত্ব পাওয়া হেড কোচ অস্কার ব্রুজন বিকেল থেকেই ফুটবলারদের নিয়ে অনুশীলন শুরু করবেন। দলে ডাক পাওয়া ২৬ জন ফুটবলার ইতিমধ্যে করোনার পরীক্ষাও সম্পন্ন করে টিম হোটেলে উঠেছে।
বাংলাদেশ ফুটবল দলে ডাক পাওয়া ২৬ জন ফুটবলারের মধ্যে দশ জন বসুন্ধরা কিংসের, পাঁচ জন আবাহনী লিমিটেডের ও চার জন সাইফ পোর্টিং ক্লাবের।
নিচে দলে ডাক পাওয়া ২৬ জন ফুটবলারের তালিকা দেওয়া হলঃ
ফরোয়ার্ড: ইব্রাহিম, সুফিল, এলিটা কিংসলে, মতিন মিয়া, বিপলু আহমেদ ও সুমন রেজা।
মিডফিল্ড: জামাল ভূঁইয়া, সোহেল রানা, মাসুক মিয়া জনি, সাদ উদ্দিন, আতিকুর রহমান ফাহাদ, জুয়েল রানা, রাকিব হোসেন ও মানিক মোল্লা।
ডিফেন্ডার: তপু বর্মন, টুটুল হোসেন বাদশা, রিয়াদুল হাসান রাফি, ইয়াসিন আরাফাত, রেজাউল করিম, তারিক কাজী, রহমত মিয়া, বিশ্বনাথ ঘোষ, আতিকুজ্জামান ও মেহেদী হাসান।
গোলরক্ষক: আনিসুর রহমান জিকো, শহিদুল আলম সোহেল ও আশরাফুল ইসলাম রানা।