মাইডাস ফাইন্যান্সিং লিমিটেড এর ২৫তম বার্ষিক সাধারণ সভা আজ ২০ এ সেপ্টেম্বর, ২০২১ ইং তারিখে সকাল ১০:০০ ঘটিকায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান মিসেস রোকেয়া আফজাল রহমান। সভায় আরো উপস্থি’ত ছিলেন কোম্পানীর পরিচালক জনাব মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, জনাব এম. হাফিজ উদ্দিন খান, জনাব আবদুল করিম, জনাব আলী ইমাম মজুমদার, জনাব মোঃ শামসুল আলম, জনাব মোঃ শাহেদুল আলম, স্বতন্ত্র পরিচালক জনাব গোলাম রহমান, স্বতন্ত্র পরিচালক মিসেস নাজনিন সুলতানা, কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক জনাব মুস্তাফিজুর রহমান, কোম্পানী সচিব জনাব তানভীর হাসান, এফসিএ এবং চীফ ফাইন্যান্সিয়াল অফিসার মিসেস নাসরিন আহমেদ।
সভায় বিপুল সংখ্যাক শেয়ারহোল্ডারের উপস্থিতিতে ৩১শে ডিসেম্বর, ২০২০ ইং সমাপ্ত অর্থ বছরের পরিচালক বৃন্দের প্রতিবেদন, নিরীক্ষিত আর্থিক বিবরণী ও নিরীক্ষকের প্রতিবেদন এবং উক্ত বৎসরের জন্য ২.৫% স্টক ডিভিডেন্ট ও ২.৫% ক্যাশ ডিভিডেন্ট প্রদানের প্রস্তাবসহ সকল আলোচ্যসূচি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।


















