ঢাকা, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৯:১১ অপরাহ্ন

এসএমইফাউন্ডেশন এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক সিএমএসএমইখাতের জন্য ঘোষিত দ্বিতীয় দফার প্রণোদনা প্যাকেজের আওতায় বিনিয়োগ বিতরণের জন্য এসএমইফাউন্ডেশন এবং সোশ্যালইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ১৬ সেপ্টেম্বর এসএমই ফাউন্ডেশনে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তিতে স্বাক্ষর করেন এসএমইফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ মফিজুর রহমান এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) মোঃ তাজুলইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান এমপি, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি এবং শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মোঃ মাসুদুর রহমান।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ