আজ বুধবার (১৫ই সেপ্টেম্বর) রানার গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান, রানার ট্রেডিং লিমিটেডের গ্রাহকদের সহজ অর্থায়নের জন্য চুক্তিবদ্ধ হয়েছে ব্র্যাক ব্যাংক।
এর ফলে ব্র্যাক ব্যাংক রানার ট্রেডিংয়ের বর্তমান ও সম্ভাব্য গ্রাহকদের ঋণ ও আমানত সুবিধা প্রদান করতে পারবে। রানার ট্রেডিং ব্র্যাক ব্যাংকের গ্রাহকদের ৫ শতাংশ ছাড় অফার করবে।
প্রতিষ্ঠান দুটি গত মঙ্গলবার (১৪ই সেপ্টেম্বর) ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
ব্র্যাক ব্যাংকের ডিএমডি ও হেড অফ এসএমই সৈয়দ আবদুল মোমেন এবং রানার ট্রেডিং-এর চিফ অপারেটিং অফিসার হাফিজ আকবর আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
ব্র্যাক ব্যাংক লিমিটেড সম্পর্কে: ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের অর্থায়নে অগ্রাধিকার দেয়ার ভিশন নিয়ে ব্র্যাক ব্যাংক লিমিটেড ২০০১ সালে যাত্রা শুরু করে, যা এখন পর্যন্ত দেশের অন্যতম দ্রুত প্রবৃদ্ধি অজনকারী একটি ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জে ‘BRACBANK’ প্রতীকে ব্যাংকটির শেয়ার লেনদেন হয়। ১৮৭টি শাখা, ৩৭৪ টি এটিএম, ৪৬১টি এসএমই ইউনিট অফিস, ৫৪১টিরও বেশি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং ৮ হাজারেরও বেশি মানুষের বিশাল কর্মীবাহিনী নিয়ে ব্র্যাক ব্যাংক কর্পোরেট ও রিটেইল সেগমেন্টেও সার্ভিস দিয়ে আসছে। গত চার বছরে ব্যাংকটি দৃঢ় ও শক্তিশালী আর্থিক পারফরম্যান্স প্রদর্শন করে এখন সকল প্রধান প্রধান মাপকাঠিতেই ব্যাংকিং ইন্ডাস্ট্রির শীর্ষে অবস্থান করছে। এগারো লাখেরও বেশি গ্রাহক নিয়ে ব্র্যাক ব্যাংক বিগত ২০ বছরেই দেশের সবচেয়ে বৃহৎ জামানতবিহীন এসএমই অর্থায়নকারী ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দেশের ব্যাংকিং খাতে সুশাসন, স্বচ্ছতা ও নিয়মানুবর্তিতায় অনন্য দৃষ্টন্ত স্থাপন করেছে ব্র্যাক ব্যাংক।