পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন হাউজিং লিমিটেড গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে ১৫ শতাংশ লভ্যাংশ নগদ দেবে। ইস্টার্ন হাউজিং লিমিটেড সূত্রে এই তথ্য জানা গেছে।
বুধবার (১৫ সেপ্টেম্ব) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
৩০ জুন ২০২১ সর্বশেষ বছরে ইস্টার্ন হাউজিং লিমিটেডের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৯৮ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৩ টাকা ১২ পয়সা।
অন্যদিকে ইস্টার্ন হাউজিং লিমিটেডের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭০ টাকা ৩৩ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছিল ৬২ টাকা ৪৭ পয়সা।
আগামী ১০ নভেম্বর ২০২১ তারিখ সকাল সাড়ে ১০টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির ৫৭ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ অক্টোবর।

গত ৫ বছরের ডিভিডেন্ড পযার্লোচনা করলে দেখা যায় ২০১৫ সালে কোম্পানিটি শেয়ার হোল্ডারদের ৫ শতাংশ বোনাস লভ্যাংশ, ২০১৬ সালে ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ও ১৫ শতাংশ নগদ , ২০১৭ সালে ২২ শতাংশ নগদ লভ্যাংশ, ২০১৮ সালে ২৫ শতাংশ নগদ লভ্যাংশ এবং ২০১৯ সালে ২০ শতাংশ নগদ ও ২০২০ সালে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছে।
উল্লেখ্য, কোম্পানিটি ১৯৯৪ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।


















