ঢাকা, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৭:৩০ অপরাহ্ন

এনসিসি ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের মধ্যে অটোমেটেড চালান সেবা সংক্রান্ত চুক্তি

এনসিসি ব্যাংক সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সাথে অটোমেটেড চালান সিস্টেম (এসিএস) সেবা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে। এনসিসি ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) স্বাক্ষরিত এই চুক্তির ফলে যে কোন ব্যক্তি, প্রতিষ্ঠান এবং গ্রাহকবৃন্দ এনসিসি ব্যাংকের সকল শাখা ও উপশাখায় আয়কর, ভ্যাট, পাসপোর্ট ফি এবং অন্যান্য সরকারী ট্রেজারী/ ফি অটোমেটেড চালান সিস্টেম (এসিএস) এর মাধ্যমে সরাসরি সরকারী কোষাগারে জমা করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল এর উপস্থিতিতে এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদ এবং বাংলাদেশ ব্যাংকের একাউন্টস এন্ড বাজেটিং ডির্পাটমেন্ট এর মহাব্যবস্থাপক মোঃ ফোরকান হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নূরুন নাহার, এনসিসি ব্যাংকের এসইভিপি ও চীফ ফিন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ মিজানুর রহমান এফসিএ, এসইভিপি ও হেড অব অপারেশন্স সৈয়দ তোফায়েল আলী, এসইভিপি ও সিআইও মোহাম্মদ আনিসুর রহমান এবং ইভিপি ও হেড অব মাকেটিং ও ব্রাঞ্চেস আবদুল্লাহ্ আল-কাফী মজুমদার সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ