ঢাকা, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৭:৩১ অপরাহ্ন

ইসলামী ব্যাংক যশোর জোনের শরী‘আহ পরিপালন বিষয়ক ওয়েবিনার

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড যশোর জোনের ‘ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ সেপ্টেম্বর) ভার্চুয়াল প্লাটফর্মে এ ওয়েবিনার অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের ডাইরেক্টর প্রফেসর ড. কাজী শহীদুল আলম, বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী।

ওয়েবিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মোহাম্মদ আব্দুস সামাদ। যশোর জোনপ্রধান মো. মাকসুদুর রহমানের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুদ্দোহা। যশোর জোনের সকল শাখাপ্রধান ও কর্মকর্তাগণ ওয়েবিনারে অংশগ্রহণ করেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ