জলবায়ু পরিবর্তনের বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের তাগিদ বৃদ্ধির লক্ষ্যে সম্প্রতি, সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের প্রতিনিধি। ৫ হাজার ১৩৭ মিটার উঁচু তুরস্কের সর্বোচ্চ পর্বত আরারাতের শিখরে আরোহণের একটি অভিযানে অংশগ্রহণ করেছে।
এ অভিযানটি ছিল সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের মালিকানার অধিকারী কোচ হোল্ডিং ও আর্চেলিক, তুরস্কের যৌথ উদ্যোগ। কোচ হোল্ডিং কনজুমার ডিউরেবলস গ্রুপের প্রেসিডেন্ট ফাতিহ কেমাল এবিকউগলু, আর্চেলিকের সিইও হাকান বুলগুরলু, আর্চেলিকের চিফ ফিন্যান্সিয়াল অফিসার পোলাট সেনসহ কোচ হোল্ডিং এবং আর্চেলিকের বিভিন্ন দেশের এক্সিকিউটিভদের সমন্বয়ে গঠিত ১৬ জনের টিম এ অভিযানে অংশগ্রহণ করেন।
প্রতিষ্ঠানের সাসটেইনেবিলিটি ভিশনের অংশ হিসেবে পরিবেশবান্ধব পণ্য সরবরাহে সিঙ্গারের প্রতিশ্রুতি আরও জোরদার করতে সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের অ্যাকাউন্টস বিভাগের সহকারী ব্যবস্থাপক মাহফুজুর রহমান এ অভিযানে অংশগ্রহণ করেন। এ উপলক্ষ্যে কোচ হোল্ডিংয়ের কনজুমার ডিউরেবলস গ্রুপের প্রেসিডেন্ট ফাতিহ কেমাল এবিকউগলু বলেন, আর্চেলিকে আমরা সমাজ, বিশ্ব ও তরুণ প্রজন্মের জন্য একটি উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে আমাদের কার্যক্রম ও বিনিয়োগ পরিচালনা করি।
আমাদের সাসটেইনেবিলিটি ভিশনের অংশ হিসেবে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রতিনিয়ত আমরা আমাদের উদ্যোগ বাড়াচ্ছি।



















