ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ৫:২৯ পূর্বাহ্ন

ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য নীতিমালা শিথিল বাংলাদেশ ব্যাংকের

প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ নেয়ার সুযোগ করে দিলো কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে যারা একবার ঋণ নিয়েছেন তারা দ্বিতীয়বার ঋণ নিতে পারবেন। বিদ্যমান নীতিমালায় একবার ঋণ নিলে দ্বিতীয় বার এ ঋণ নেয়ার সুযোগ ছিল না। প্রণোদনার কর্মসূচির আওতায় ক্ষুদ্রঋণ বিতরণের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য নীতিমালা শিথিল করল বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মধ্যে রেয়াতি সুদে গত বছরের মতো এবারো ২০ হাজার কোটি টাকার ঋণ বিতরণের কর্মসূচি নেয়া হয়েছে। গত বছর এ ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। পুরো এক বছরে মোট লক্ষ্যমাত্রার পাঁচ হাজার কোটি টাকা বিতরণ করতে পারেনি, যা মোট লক্ষ্যমাত্রার ২৫ শতাংশ। গত বছরের মতো যে পরিমাণ গ্রাহক এ ঋণ নিতে আগ্রহী ছিলেন, এ বছর ওই হারে নতুন গ্রাহক পাওয়া যাচ্ছে না। আবার নীতিমালার কারণে পুরনো গ্রাহকদেরকেও ঋণ বিতরণ করা যাচ্ছে না। ফলে এ খাতে ঋণ বিতরণের কর্মসূচি মুখ থুবড়ে পড়ার আশঙ্কা করা হচ্ছিল। সম্ভাব্য আশঙ্কা দূর করতেই পুরনো গ্রাহকদের নতুন করে ঋণ বিতরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ