ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ২:০৬ পূর্বাহ্ন

সুরক্ষা বিধি লঙ্ঘন, হোয়াটসঅ্যাপেকে ২৭৭ কোটি জরিমানা

ইউরোপীয় ইউনিয়নের তথ্য সুরক্ষা বিধি লঙ্ঘন করায় স্মার্ট ডিভাইস মেসেজিং অ্যাপ ‘হোয়াটসঅ্যাপ’কে ২ হাজার ২৭৭ কোটি ৩৩ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আয়ারল্যান্ডের ‘প্রাইভেসি ওয়াচডগ’ এর অনুসন্ধানে দেখা গেছে, কোম্পানিটি তার মূল সংস্থা ফেসবুকের মালিকানাধীন অন্যান্য সংস্থার সাথে তথ্যের স্বচ্ছতার ক্ষেত্রে কঠোর নিয়ম ভঙ্গ করছে।

তথ্য সুরক্ষা কমিশন গত বৃহস্পতিবার জানায়, হোয়াটসঅ্যাপকে ইউরোপীয় ইউনিয়নের নিয়ম মেনে চলার পাশাপাশি একে ‘প্রতিকারমূলক পদক্ষেপ’ নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে, জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন (জিডিপিআর) নামে পরিচিত ইউরোপীয় ইউনিয়নের নিয়মগুলি কার্যকর হওয়ার পর ২০১৮ সালের ডিসেম্বরে হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে তদন্ত শুরু হয়।

 

কমিশন জানায়, হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে অভিযোগটি প্রমাণ করে যে ফেসবুক ব্যবহারকারী এবং যারা কখনো ফেসবুক ব্যবহার করেনি তাদের জন্য জিডিআরপি বিধিমালা অনুসরণ করেছে কিনা। যার মধ্যে কীভাবে হোয়াটসঅ্যাপ ও ফেসবুকের অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ব্যবহারকারীদের তথ্য কাজে লাগানো হয় তা অন্যতম।

আয়ারল্যান্ডের শহর ডাবলিনে অনেক বড় বড় প্রযুক্তি সংস্থার ইউরোপীয় সদর দপ্তর রয়েছে, ফলে দি আইরিশ ওয়াচডগ ইউরোপীয় ইউনিয়নের তথ্য ও এর গোপনীয়তার প্রধান নিয়ন্ত্রক হিসেবে কাজ করে।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, জরিমানার পরিমাণ অনেক বেশি, এবং তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ