ইরানের সরকার ভিয়েনায় পাশ্চাত্যের সঙ্গে পরমাণু সমঝোতা নিয়ে সংলাপে ফেরার পরিকল্পনা করেছে তবে ‘চাপের মুখে’ কোনো আলোচনা হবে না। প্রেসিডেন্ট টেলিভিশনে সম্প্রচারিত সরাসরি সাক্ষাৎকারে একথা বলেন। খবর রয়টার্স।
২০১৫ সালের পরমাণুবিষয়ক চুক্তি নিয়ে কথা বলতে চায় ইরান। তিনি আরও বলেন, ইস্যুটি নিয়ে কথা বলা আমাদের এজেন্ডায় রয়েছে। তবে আমরা আমাদের লক্ষ্যকে কেন্দ্র করেই এগোবো।
পশ্চিমাদের চাপকে অগ্রাহ্য করে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, নতুন সরকার নিউক্লিয়ার ইস্যুতে কথা বলতে চায়, তবে যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।
এর আগে ফ্রান্স এবং জার্মানি ইরানকে পরমাণু ইস্যু নিয়ে আলোচনার আহবান জানায়।
পরমাণু চুক্তির বিষয়টি সব চেয়ে গুরুত্বপূর্ণ। ফলে সেই বিষয়ে আলোচনা শুরু করে ক্রমশ শিকড়ে পৌঁছনো যেতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।