স্টেশনের পাশে বসে থাকা লতাকণ্ঠী রানুর রানাঘাট স্টেশন থেকে শেয়ার হওয়া ভিডিও ভাইরাল পর রাতারাতি এই পরিবর্তন যার ফলশ্রুতিতে আজকে তাকে নিয়ে তৈরি হচ্ছে হিন্দি সিনেমা।
এবার রানুকে নিয়ে তৈরি হচ্ছে সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করছেন ইশিকা দে। মাঝে নাম-অর্থ-পরিচিতি পেয়েছিলেন রানাঘাটের রানু। হিমেশ রেশামিয়ার সঙ্গে তার ডুয়েট গান তো সুপার হিট। খবর হিন্দুস্তান টাইমস।
‘মিস রানু মারিয়া’ নির্ধারিত হয়েছে সিনেমার নাম। ঋষিকেশ মণ্ডলের পরিচালনায় ছবিটি নির্মিত হচ্ছে।
ইতিমধ্যে ‘সেক্রড গেমস’, ‘পূর্ব পশ্চিম দক্ষিণ… উত্তর আসবেই’র মতো কাজ করেছেন ইশিকা দে। এবার তিনি রানুর চরিত্রে। যাতে খারাপ-ভালো দুটো শেডসই তুলে ধরা হবে। হিন্দি ভাষাতেই হবে ছবিটি।
যদিও এখনও বাস্তবে রানুর সঙ্গে দেখা করার সুযোগ পাননি ইশিকা। তবে, রানুর বেশ কিছু ভিডিও দেখেছেন। করোনা পরিস্থিতিতে শুটিং শুরুর আগে রানুর সঙ্গে ভার্চুয়ালি কথা বলার চেষ্টা করছেন তাঁর টিমের সদস্যরা।
বর্তমানে বিভিন্ন মানুষের ও কিছু ক্লাবের সাহায্যে তাঁর দিন চলে।