ঢাকা, রবিবার, ৫ এপ্রিল ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

বাংলাদেশ থেকে ইতালি প্রবেশে কড়াকড়ি

করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাংলাদেশসহ ভারত, শ্রীলঙ্কা,ব্রাজিল এবং যুক্তরাষ্ট্রের প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে পৃথিবীর ছিদ্রায়িত দেশ ইতালি।

ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে করা এক প্রতিবেদনে দেশটির অনলাইন সংবাদমাধ্যম শেনজেন ভিসাল ইনফো জানিয়েছে, গত ৩০ আগস্ট বিদেশি যাত্রীদের প্রবেশের বিষয়ে একটি নতুন অধ্যাদেশ পাস হয়েছে ইতালির আইনসভায়।

দেশটির সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এ তালিকায় থাকা দেশগুলো থেকে যেসব যাত্রী চিকিৎসা, শিক্ষা ও পেশাগত কারণে ইতালিতে প্রবেশে ইচ্ছুক, শুধু তাদেরই প্রবেশ করতে দেয়া হবে। ইতালিতে প্রবেশের পরে যাত্রীদের বাধ্যতামূলকভাবে ডিজিটাল প্যাসেঞ্জার লোকেটর ফর্ম (পিএলএফ) পূরণ করতে হবে এবং প্রবেশের ৭২ ঘণ্টা আগে অবশ্যই করোনা পরীক্ষা করাতে হবে।

কোভিড পরীক্ষায় নেগেটিভ হওয়া যাত্রীদেরই কেবল ইতালিতে প্রবেশের অনুমতি দেয়া হবে, কিন্তু প্রবেশের পর প্রত্যেক যাত্রীকে ১০ দিন সেলফ কোয়ারেন্টাইনে থাকতে হবে এবং এর মধ্যেই দ্বিতীয়বার টেস্ট করাতে হবে এবং নেগেটিভ আসলে কোয়ারেন্টাইনের মেয়াদ ১০ দিনেই শেষ হবে।
অন্যথায় কোয়ারেন্টাইনের মেয়াদ আরও বাড়বে।
‘ই’ তালিকাভুক্ত দেশগুলোর যেসব যাত্রী গত দুই সপ্তাহ বা তার বেশি সময় ধরে ইতালিতে অবস্থান করছেন, তাদের ‘যত দ্রুত সম্ভব’ পিএলএফ পূরণের নির্দেশ দেয়া হয়েছে অধ্যাদেশে। আরও বলা হয়েছে, ১ সেপ্টেম্বরের পর থেকে শুধু গ্রিন পাসধারী যাত্রীদেরই প্রবেশ করতে দেয়া হবে ইতালিতে।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ইউরোপিয়ান মেডিকেল এজেন্সি (ইএমএ) যেসব করোনা টিকা অনুমোদন দিয়েছে, সেসবের ডোজ গ্রহণকারীদের গ্রিন পাস দেয়ার ঘোষণা দিয়েছে ইইউ।
ই তালিকাভুক্ত দেশগুলোর যেসব যাত্রী গত দুই সপ্তাহ বা তার বেশি সময় ধরে ইতালিতে অবস্থান করছেন, তাদের ‘যত দ্রুত সম্ভব’ পিএলএফ পূরণের নির্দেশ দেয়া হয়েছে অধ্যাদেশে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ