বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের জন্য ভ্রমণে শিথিলতা আনা হয়েছে এবং এসব দেশের যাত্রীদের তাদের ৭২ ঘণ্টা আগের নেগেটিভ পিসিআর টেস্টের রিপোর্ট জমা দিতে বলা হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা তুরস্ক কর্তৃক অনুমোদিত কোভিড-১৯ ভ্যাকসিনের দুটি ডোজ বা তুরস্কে প্রবেশের কমপক্ষে ১৪ দিন আগে জনসন অ্যান্ড জনসন ভ্যাকসিনের একটি ডোজ পেয়েছেন তাদের কোয়ারেন্টিন থেকে অব্যাহতি দেওয়া হবে।
ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, নেপাল এবং শ্রীলঙ্কা থেকে সরাসরি ফ্লাইট স্থগিত থাকবে। এসব দেশ থেকে আগত যাত্রীদের তুরস্কে প্রবেশের সর্বোচ্চ ৭২ ঘণ্টা আগের নেগেটিভ পিসিআর টেস্টের রিপোর্ট জমা দিতে বলা হবে।
সরকার কতৃক নির্ধারিত স্থানে তাদের ১৪ দিনের জন্য আলাদাভাবে রাখা হবে এবং শেষে আরও একবার নেতিবাচক পরীক্ষা করা হবে। যদি একটি ইতিবাচক পরীক্ষার ফলাফল থাকে তাহলে পুনরায় রোগীকে বিচ্ছিন্ন অবস্থায় রাখা হবে, যা পরবর্তী ১৪ দিনের মধ্যে নেতিবাচক ফলাফলের সাথে শেষ হবে।
এছাড়া যুক্তরাজ্য, ইরান, মিসর বা সিঙ্গাপুর থেকে আগত যাত্রীদের প্রবেশের ক্ষেত্রেও একই পন্থানুসরণ করা হবে তবে ১২ বছরের কম বয়সী শিশুদের তুরস্কে প্রবেশের জন্য ভ্যাকসিন সার্টিফিকেশন বা পিআরসি/অ্যান্টিজেন পরীক্ষার ফলাফল প্রয়োজন নেই।



















