ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ৫:২৯ পূর্বাহ্ন

কোনক্রমেই রাসায়নিক মিশ্রিত মাছ রফতানি করা যাবেনা

বিদেশে মাছ রফতানির সাথে দেশের স্বার্থ জড়িত তাই রফতানিকারক প্রতিষ্ঠান জাল সনদ অথবা রাসায়নিক মিশ্রিত মাছ রফতানিতে সতর্ক থাকতে হবে এমনটাই উঠে আসে গতকাল জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১-এর সমাপনী অনুষ্ঠানে।

রাজধানীর মৎস্য ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ সচিব রওনক মাহমুদ।

প্রাণিসম্পদমন্ত্রী বলেন,”শুধু ভাতের সঙ্গে মাছ খাওয়া নয়, মাছ থেকে কী কী পণ্য তৈরি করা যায়, সেটা নিয়ে গবেষণা করতে হবে”। তিনি মাছের বহুমুখী ব্যবহারে মানুষকে আকৃষ্ট করার গুরুত্ব তুলে ধরেন।

তিনি আরও বলেন,পৃথিবীর অনেক দেশে মৎস্য ও মৎস্যজাতীয় জলজ সম্পদ থেকে বিভিন্ন বেকারি পণ্য তৈরি হচ্ছে। মাছ থেকে চিপস, ফিস বল বা অন্যান্য খাবার তৈরি করা যেতে পারে। অনেকে স্বাভাবিকভাবে মাছ খায় না। কিন্তু রেস্তোরাঁয় মাছ দিয়ে তৈরি খাবার খেতে চায়। পুষ্টি চাহিদা পূরণে এক প্রক্রিয়ায় মাছ না খেলে মানুষকে অন্য প্রক্রিয়ায় খাওয়াতে হবে।

সরকার মৎস খাতের বিকাশ চান এবং এ খাতে বেসরকারি বিনিয়োগ বারানোর তাগিত দেন মন্ত্রী।

অনুষ্ঠানে উপস্তিত ছিলেন,
মৎস্য অধিদপ্তরের পরিচালক (অভ্যন্তরীণ মৎস্য) আজিজুল হক। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ, মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগের উপপরিচালক মো. আনিছুর রহমান তালুকদার, যশোর জেলা মৎস্য কর্মকর্তা মো. আনিছুর রহমান, ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন বাংলাদেশের সদস্য সচিব মো. আহসানুজ্জমান, বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আমানউল্লাহ, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি সাইদুর রহমান সহ আরো অনেকে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ