ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ৫:২৮ পূর্বাহ্ন

১৫ সিটের মাইক্রোবাসে আমদানি শুল্ক কমিয়েছে এনবিআর

গত মঙ্গলবার এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে বলা হয়,

১৫ আসনের মাইক্রোবাসে আমদানি শুল্ক কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, চালকসহ যেসব মাইক্রোবাসের আসনের সংখ্যা ১৫-এর বেশি নয়, সেসব মাইক্রোবাসের ক্ষেত্রে সম্পূরক শুল্ক কোনোভাবেই ২০ শতাংশের বেশি হবে না। আগে এ গাড়ির ক্ষেত্রে সম্পূরক শুল্ক ছিল ৩০ শতাংশ।

চলতি ২০২১-২২ অর্থবছরের বাজেটে ১৮০১ থেকে ২০০০ সিসি পর্যন্ত হাইব্রিড মাইক্রোবাসের সম্পূরক শুল্ক ৪৫ থেকে কমিয়ে ৩০ শতাংশে নামিয়ে আনা হয়েছে। আর ২০০১ বা এর বেশি সিসির হাইব্রিড মাইক্রোবাসের সম্পূরক শুল্ক ৬০ থেকে কমিয়ে ৪৫ শতাংশ করা হয়েছে।

যদিও বেশি যাত্রী পরিবহনে সক্ষম ১২ থেকে ১৫ আসনের মাইক্রোবাস আমদানির সম্পূরক শুল্ক ৩০ শতাংশের পরিবর্তে সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকলস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা)।

তাদের যুক্তি ছিল পর্যটন শিল্প, অফিস, কারখানা, শিক্ষার্থী ও রোগী পরিবহনে ব্যবহূত অ্যাম্বুলেন্স ইত্যাদি কাজে এসব ১৫ সিটের মাইক্রোবাস গণপরিবহনের সমার্থক হিসেবে কাজ করে। তাই বিপুলসংখ্যক নাগরিকের ব্যবহারে নিয়োজিত মাইক্রোবাসগুলোর সম্পূরক শুল্ক প্রত্যাহার করার প্রস্তাব করা হয়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ