সৌদি আরবের আভা বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলায় অন্তত ৮ জন আহত হয়েছেন। এছাড়াও এ হামলায় একটি অসামরিক বিমান ক্ষতিগ্রস্থ হয়েছে।
বিমানবন্দর চালাতে কাতার ও তুরস্কের সঙ্গে আলোচনায় তালেবান
চট্টগ্রাম বিমানবন্দরে সাড়ে ৭ লাখ টাকার সিগারেট জব্দ
সৌদি কর্মকর্তারা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সৌদি জোট বলেছে, এর আগেও আভা আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হুতিদের একটি ড্রোন হামলা প্রতিহত করা হয়েছে।
রাষ্ট্রীয় টিভি এখবারিয়া জানায়, দ্বিতীয় সশ্স্ত্র ড্রোন হামলাও প্রতিহত করা হয়েছে, তবে এর ধ্বংসাবেশেষের কারণে ৮ জন আহত ও একটি অসামরিক বিমানের ক্ষতি হয়।
তবে ঐ হামলার দায় এখনো স্বীকার করেনি হুতি বিদ্রোহীরা।
২০১৫ সাল থেকে ইয়েমেনের বিতাড়িত প্রেসিডেন্ট মনসুর হাদি সমর্থিত বাহিনীর পক্ষে হুতিদের সঙ্গে যুদ্ধে লিপ্ত রয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট।