ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ৫:৩১ পূর্বাহ্ন

ব্যবসায়িক প্রতিনিধি দলের উজবেকিস্তান যাত্রা

পহেলা সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর উজবেকিস্তানের বিভিন্ন মন্ত্রণালয়ের বাণিজ্য বিষয়ক প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের উচ্চ পর্যায়ের ব্যবসায়িক প্রতিনিধি দল উজবেকিস্তানের তাসখন্ডে বৈঠক করবেন।

বাংলাদেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে ৩০ সদস্যের প্রতিনিধি দল তাসখন্দে গমন করেন।

প্রতিনিধি দলে রয়েছেন- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুনসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, এফবিসিসিআইয়ের প্রতিনিধি, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের নীতিনির্ধারক ও বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিরা।

ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম বলেন, বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে উচ্চ পর্যায়ের ব্যবসায়িক প্রতিনিধিগণের যাত্রাপথে ইউএস-বাংলা এয়ারলাইনস সহযোগী হিসেবে থাকতে পেরে এয়ারলাইনস কর্তৃপক্ষ গর্ববোধ করছে। দেশের উন্নয়নের অগ্রযাত্রায় সরকারের সহযোগী হিসেবে ভূমিকা রাখতে পেরে আকাশপথে যাত্রী সেবায় আরও অধিক মনোযোগী হওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ