ঢাকা, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৫:৩৬ পূর্বাহ্ন

শুভ জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা

জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তাগণ বলেন, শুধু নামকীর্তন আর গান বাজনা করলেই হবেনা। ভগবান শ্রীকৃষ্ণের কর্মময় জীবন সম্মন্ধে জানতে হবে। শ্রীকৃষ্ণের জীবনীকে নতুন করে পাঠ করতে হবে।

ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৭ তম উপলক্ষে
ফরিদপুরের জেলা প্রশাসন ও পূজা উদযাপন পরিষদের উদ্যোগে সোমবার দুপুরে শহরের কবি জসীম উদ্ দীন হলে এ কর্মসূচি পালিত হয়। এর আগে গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার।

সভায় ফরিদপুরে একটি গীতা একাডেমী প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। এজন্য আগ্রহীদের এগিয়ে আসার আহ্বান জানান জেলা প্রশাসক। বক্তাগণ বলেন, গীতাপাঠ আমাদের আধ্যাত্মিক চর্চা আর মহাভারত আমাদের জীবন দর্শন।
আলোচনা সভা শেষে গীতা পাঠে বিজয়ীদের মাঝে পুরস্কার বিরতণ করা হয়। গীতা পাঠে প্রথম বিজয়ী শর্মীষ্ঠা সরকারকে দশ হাজার টাকা, দ্বিতীয় বিজয়ী গীতি সাহাকে নয় হাজার টাকা, ৩য় বিজয়ীকে প্রান্তকে আট হাজার টাকা পুরস্কার দেয়া হয়। সবাইকে একটি করে গীতা দেয়া হয়। অংশ গ্রহণকারী সকলকে এক হাজার করে টাকা ও গীতা দেয়া হয়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ