আর ডি আর এস বাংলাদেশের সাথে গার্ডিয়ান লাইফ সম্প্রতি একটি ক্ষুদ্রবীমা চুক্তি স্বাক্ষর করেছে। আর ডি আর এস বাংলাদেশের অন্যতম বৃহৎ এবং সুপরিচিত উন্নয়ন সংস্থা যা গ্রামীণ জনগোষ্ঠীর ক্ষমতায়নে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার শেখ রকিবুল করিম, এবং আর.ডি.আর.এস এক্সিকিউটিভ ডিরেক্টর তপন কুমার কর্মকার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই চুক্তিতে স্বাক্ষর করেন।


















