সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষে সরকার ঘোষিত ছুটির দিন হওয়ায় আগামীকাল বন্ধ থাকবে সরকারি-বেসরকারি ব্যাংক ও শেয়ার বাজার।
বাংলাদেশ ব্যাংক, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পরদিন মঙ্গলবার (৩১ আগস্ট) থেকে যথারীতি ব্যাংক ও শেয়ার বাজারের লেনদেন চলবে ।


















