ঢাকা, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ৯:১০ অপরাহ্ন

মার্কেন্টাইল ব্যাংকের পরিচালকের অনিয়মে দুদকের অনুসন্ধান

প্রিমিয়ার লিজিং ও মার্কেন্টাইল ব্যাংকের কয়েকশো কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে ব্যাংকটির পরিচালক এ এস এম ফিরোজ আলমের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার দুই সদস্যের এই অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দের কমিশন। দুদক প্রধান কর্যালয়ের উপ-পরিচালক আশরাফুন নাহারকে প্রধান ও কমিশনের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজকে সদস্য করা হয়।

অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজ ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে প্রিমিয়ার লিজিংয়ের অর্থ আত্মসাৎ করেছেন ফিরোজ আলম।
এছাড়া নানা অয়িমের মাধ্যমে ব্যাংকটির শত-শত কোটি টাকা ঋণ বিতরণ দেখিয়ে তা আত্মসাৎ করে অবৈধ সম্পদ অর্জন করা, অবৈধ নিয়োগরে সঙ্গে জড়িত থাকা ও বিদেশে অর্থ পাচারের মতো গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অভিযোগের বিষয়ে ফিরোজ আলমের সঙ্গে যোগোযোগ করতে তার ব্যক্তিগত সেল ফোনে ফোন কার বেশ হলে কয়েকবার ফোন বাজলেও তিনি ফোন রিসিভ করেননি। পরবর্তীতে কয়েকবার চেষ্টা করেও তাকে আর ফোনে পাওয়া যায়নি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ