ঢাকা, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৫:৩৫ পূর্বাহ্ন

সাগরে লঘুচাপ: বৃষ্টির সম্ভাবনা

সাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় এর প্রভাবে পরবর্তী দুদিনে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস জানায়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। তবে এটি বাংলাদেশের ওপর খুব একটা প্রভাব পড়বে না। লঘুচাপটি আরও শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট লঘুচাপ কিংবা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা কম। এটি আগামী দুই দিনের মধ্যে ভারতের উড়িষ্যা পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে অতিক্রম করবে।

লঘুচাপটি স্থলভাবে উঠে গেলে বৃষ্টি বাড়বে, সেই প্রভাবে আগামী দু-দিন পর বাংলাদেশেও বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ