নিজেদের সকল পণ্য ও সেবা নিয়ে রাজধানীর তেজগাঁওয়ে ‘রানার ডিসপ্লে সেন্টার’ উদ্বোধন করেছে রানার মটরস লিমিটেড। এটি বাংলাদেশে রানার মটরস এর সর্ববৃহৎ ডিসপ্লে সেন্টার। ফলে রানার মটরসের গ্রাহকরা এখন থেকে একই ছাদের নিচে সকল পণ্য ও সেবা গ্রহণ করতে পারবেন।
সম্প্রতি ডিসপ্লে সেন্টারটি উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রানার গ্রুপের ভাইস চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হোসেন, এমডি ও সিইও রেজাউল হক চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
কোম্পানির ভাইস চেয়ারম্যান, মোঃ মোজাম্মেল হোসেন বলেন, ‘‘গ্রাহক সন্তুষ্টি আমাদের মূল লক্ষ্য, সে লক্ষেই আমরা এই নতুন ডিসপ্লে সেন্টারটি উদ্বোধন করেছি যা আমাদের গ্রাহকদের রানার এর পণ্য সম্পর্কে ধারণা লাভ করতে সহায়তা করে”।
উল্লেখ্য, রানার মটরস লিমিটেড বাংলাদেশে ভারতের ভলভো আইশার কমার্শিয়াল ভেহিকেল এর একমাত্র অনুমোদিত পরিবেশক।