ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ৯:০০ অপরাহ্ন

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির সেশন ইনসেপশন প্রোগ্রাম অনুষ্ঠিত

সম্প্রতি বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ব্যবসা প্রশাসন বিভাগের সেশন ইনসেপশন অনুষ্ঠিত হয়েছে। ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের এ সেশন ইনসেপশন প্রোগ্রাম ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান ড. সরোয়ার উদ্দিনের সভাপতিত্বে ভার্চুয়ালী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম. আওরঙ্গজেব। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) এর চেয়ারম্যান ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এক্সিকিউটিভ কমিটির সম্মানিত চেয়ারম্যান ড. সেলিম উদ্দিন।

এসময় বিশেষ অতিথি আজকের তরুণ মেধাবী শিক্ষার্থীদের আগামী দিনের উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের কারিগর আখ্যায়িত করে তাদের যুগোপযোগী জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের বিশ্বায়নের উপযোগী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

এছাড়াও ইউনিভার্সিটির রেজিস্ট্রার, এম.বি.এ কো-অর্ডিনেটর, বিইউপি’র সহকারী অধ্যাপক ও হংকং পলিটেকনিক ইউনিভার্সিটি’র একজন পিএইচ.ডি গবেষক সভায় বক্তব্য দেন। এছাড়াও অনুষ্ঠানে ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ