কাবুল বিমানবন্দরে জঙ্গি হামলার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের হুঁশিয়ারি মতোই এবার ইসলামিক স্টেটের গোপন ডেরায় ড্রোন অভিযান চালাল মার্কিন সেনা।
পূর্ব আফগানিস্তানের নঙ্গাহার প্রদেশে অবস্থিত আইএস-এর গোপন ডেরায় এই অভিযান চালিয়েছে মার্কিন সেনা। এই অভিযান বিষয়ে পেন্টাগন এক বিবৃতি দিয়ে জানিয়েছে যে, প্রাথমিক ইঙ্গিতে মনে করা হচ্ছে কাবুল হামলার নেপথ্যে থাকা ‘টার্গেট’কে এই অভিযানে খতম করা সম্ভব হয়েছে। অভিযানে কোনও সাধারণ মানুষ মারা যায়নি বলেও জানান হয়েছে। খবর হিন্দুস্তান টাইমস।