ঢাকা, শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ৫:৪৫ অপরাহ্ন

সিনোফার্মের টিকার অনুমোদন দিল সৌদি আরব

করোনা প্রতিরোধে চীনের তৈরি সিনোফার্ম ও সিনোভ্যাকের টিকাকে অনুমোদন দিয়েছে সৌদি আরব। এর ফলে সিনোফার্মের টিকা গ্রহণকারী বাংলাদেশিদের ওমরাহ হজ পালনে আর বাধা রইল না।

দেশটির গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার সৌদি আরবের কর্তৃপক্ষ সিনোভ্যাক ও সিনোফার্মের টিকার অনুমোদন দেয়। এ নিয়ে দেশটিতে করোনার মোট ৬টি টিকা অনুমোদন পেল।

সৌদি আরব আগে করোনার চারটি টিকার অনুমোদন দেয়। এগুলো হলো অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার-বায়োএনটেক, জনসন অ্যান্ড জনসন ও মডার্না।

এর আগে সৌদি কর্তৃপক্ষের ঘোষণায় বলা হয়, যেসব বিদেশি পর্যটকের সৌদি সরকার অনুমোদিত টিকার পূর্ণ ডোজ নেওয়া আছে, তাঁরাই কেবল ১ আগস্ট থেকে দেশটিতে প্রবেশ করতে পারবেন।চলতি মাসের শুরুর দিকে দেশটি জানায়, ৯ আগস্ট থেকে পূর্ণ ডোজ টিকা নেওয়া বিদেশি মুসল্লিদের কাছ থেকে পবিত্র ওমরাহ হজের আবেদন গ্রহণ শুরু করবে সৌদি আরব।

সিনোফার্মের টিকা গ্রহণকারী বাংলাদেশিরা যাতে পবিত্র ওমরাহ পালন করতে পারেন, সে জন্য কূটনৈতিক তৎপরতা চালানোর জন্য সম্প্রতি অনুরোধ জানায় হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। তারা এ ব্যাপারে ধর্ম প্রতিমন্ত্রী ও সৌদি রাষ্ট্রদূতের সহযোগিতা চান।

বাংলাদেশে বর্তমানে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার-বায়োএনটেক, মডার্না ও সিনোফার্মের টিকা প্রদান করা হচ্ছে

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ