বাংলাদেশ ব্যাংক এবং মার্কেন্টাইল ব্যাংক অটোমেটেড চালান সিস্টেম (এসিএস) সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করেছে।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক মো. ফোরকান হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংকের সকল শাখায় সরাসরি ও অনলাইনের মাধ্যমে ভ্যাট, ট্যাক্স ও অন্যান্য সরকারি ফি চালানের মাধ্যমে জমা নেয়া হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল, এক্সিকিউটিভ ডিরেক্টর এ. কে. এম মহিউদ্দিন আজাদ ও মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মাহমুদ আলম চৌধুরী, এসইভিপি ও ট্রেজারী ডিভিশনের প্রধান অসীম কুমার সাহাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


















