স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মসূচীর অংশ হিসেবে কর্পোরেশনের প্রধান কার্যালয় থেকে আজ ১৯ আগস্ট দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আবুল হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ কামাল হোসেন গাজী, মহাব্যবস্থাপকগণ সহ কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মচারীগণ স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত ছিলেন।