ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ৬:৫৩ অপরাহ্ন

ইসলামী ব্যাংকের শরীয়াহ পরিপালন বিষয়ক ওয়েবিনার

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ঢাকা সাউথ জোনের “ব্যাংকিং কার্যক্রমে শরীয়াহ পরিপালন” শীর্ষক ওয়েবিনার সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আবদুল মতিন এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ব্যাংকের শরীয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী।

ঢাকা সাউথ জোনপ্রধান আবু ছাঈদ মুহাম্মদ ইদ্রিস এর সভাপতিত্বে ওয়েবিনারে বক্তব্য রাখেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো: শামসুদ্দোহা। ঢাকা সাউথ জোনের সকল শাখাপ্রধান ও কর্মকর্তাগণ ওয়েবিনারে অংশগ্রহণ করেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ