বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. (আইবিবিএল) এর মধ্যে গ্রাহক সেবা সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে। ১৮ আগস্ট রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ চুক্তি স্বাক্ষর ও হস্তান্তর হয়।
এসময় বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের চেয়ারম্যান সেলিম উদ্দিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুনিরুল মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের ম্যানেজিং ডাইরেক্টর আফজাল করিম ও ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী। স্বাগত বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ওমর ফারুক খান।
অনুষ্ঠানে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর তাহের আহমেদ চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গ্রামীণ ও উপশহর গৃহ বিনিয়োগ প্রকল্প ‘মনজিল’ এর বিনিয়োগ বিতরণ সংক্রান্ত এ চুক্তি স্বাক্ষর ও হস্তান্তর করেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জে.কিউ.এম. হাবিবুল্লাহ এফসিএস ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের মহাব্যবস্থাপক ও প্রকল্প পরিচালক আতিকুল ইসলাম।
এই চুক্তির আওতায় পল্লী ও উপশহর অঞ্চলে নিম্ন ও মধ্যবিত্তের জন্য গৃহীত প্রকল্পটি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের যৌথ অর্থায়নে ইসলামী ব্যাংক পরিচালনা করবে।