ঢাকা, শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ৪:০১ অপরাহ্ন

কাবুল বিমানবন্দর থেকে আবারও সামরিক ফ্লাইট চালু

আফগানিস্তান থেকে কূটনীতিক ও বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়া সামরিক ফ্লাইট শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে উড্ডয়ন শুরু হয় বলে জানিয়েছেন পশ্চিমা একজন নিরাপত্তা কর্মকর্তা। কাবুল বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, ওই নিরাপত্তা কর্মকর্তা জানান, আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে পালানোর জন্য মরিয়া হাজার হাজার মানুষ গতকাল সোমবার বিমানবন্দরের রানওয়ে এবং টারমাককে উপচে পড়েছিল। তবে এখন জনসমাগম পরিষ্কার।

বর্তমানে কাবুল বিমানবন্দরের মূল দায়িত্বে রয়েছে মার্কিন সামরিক বাহিনী। বিশৃঙ্খলার কারণে গতকাল তারা ফ্লাইট বন্ধ করে দিয়েছিল। তবে এখন আবার চালু করা হয়েছে। এর আগে কাবুল বিমানবন্দরে শত শত আফগান জোর করে উড়োজাহাজে উঠে দেশ ছাড়ার চেষ্টা করে। এদের মধ্যে অন্তত পাঁচ জন নিহত হওয়ার খবর জানিয়েছিলেন প্রত্যক্ষদর্শীরা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ