বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আজ অনন্য উচ্চতায়! আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন তিনি একমাত্র ক্রিকেটার, যিনি সম্প্রতি অর্জন করেছেন ১৫০০-এর অধিক রান ও ১০০ উইকেটের মাইলফলক। একের পর এক নিজের ইচ্ছেগুলো হাতের মুঠোয় নিয়ে চলেছেন সাকিব।
‘ইচ্ছেরা সব হাতের মুঠোয়’ স্লোগান নিয়ে সম্প্রতি বাজারে আসা আলেশা কার্ড তাদের গ্রাহকদেরকে ৯০টিরও বেশি ক্যাটাগরিতে প্রিভিলেজ সেবা প্রদান করছে। সাকিব আল হাসানের মতোই নিজেদের ইচ্ছেগুলো হাতের মুঠোয় পেতে চান দেশের কোটি কোটি মানুষ। প্রিভিলেজকে নতুন মাত্রায় নিতে প্রতিশ্রুতিবদ্ধ এ প্রিভিলেজ কার্ড তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পাশে পেয়েছে সাকিব আল হাসানকে। এ নিয়ে ১০ আগস্ট, ২০২১ তারিখে আলেশা হোল্ডিংস লিমিটেড-এর অন্যতম এ সেবার সঙ্গে চুক্তিবদ্ধ হন তিনি।
বাংলাদেশের প্রাণ ক্রিকেটার সাকিব আল হাসানের সাথে আলেশা কার্ড লিমিটেড-এর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলেশা কার্ড লিমিটেড-এর হেড অব কার্ড মো. সোহরাব হোসেন, আলেশা হোল্ডিংস লিমিটেড-এর লিগ্যাল অ্যাডভাইজার এন্ড হেড অব কর্পোরেট লিগ্যাল এ্যাফেয়ার্স তামান্না মৌরীন, আলেশা হোল্ডিংস লিমিটেড-এর মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন্স বিভাগের এক্সিকিউটিভ ডিরেক্টর নাহিদ জাহান, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এন্ড হেড অব প্ল্যানিং আসাদুল হোসেন শোভন, এবং অ্যাসোসিয়েট ডিরেক্টর এন্ড হেড অব প্রকিউরমেন্ট তুহিন রহমান।
চুক্তি প্রসঙ্গে সাকিব বলেন, গ্রাহকদের বিষয়ে আলেশা কার্ড লিমিটেড-এর এমন পরিকল্পনা ও প্রতিশ্রুতিবদ্ধ সেবায় তিনি মুগ্ধ। বিষয়টিকে তিনি আরো সামনে এগিয়ে নিতে চান। একই সাথে গ্রাহকদেরকে ধন্যবাদ দেন।