ঢাকা, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

আজ ব্যাংক বন্ধ

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ অব্যাহতভাবে বাড়তে থাকায় পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার (৪ আগস্ট) ব্যাংক বন্ধ থাকবে।

২৮ জুলাই বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন নতুন নির্দেশনা জারি করে। নির্দেশনা অনুযায়ী, ১ ও ৪ আগস্ট ব্যাংক বন্ধ থাকবে।

২, ৩ ও ৫ আগস্ট সকাল ১০টা থেকে আড়াইটা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে। লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম শেষে করতে ৪টা পর্যন্ত ব্যাংক খোলা রাখা যাবে।

বিধিনিষেধের মধ্যে ব্যাংকিং কার্যক্রমের ক্ষেত্রে ১৩ জুলাই জারি করা অন্যান্য নির্দেশনা বহাল থাকবে। এ দিকে ব্যাংকের মতো আর্থিক প্রতিষ্ঠানগুলো বুধবার বন্ধ থাকবে।

এর আগে, গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারিতে বলা হয়, মহামারি সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় ১ ও ৪ আগস্ট আর্থিক প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। এছাড়া ২, ৩ ও ৫ আগস্ট (সোমবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার) সকাল ১০ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সীমিত পরিসরে আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ