আগামী সপ্তাহ থেকে আবারও ইভ্যালির কার্যক্রম শুরুর কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির সিইও মোহাম্মদ রাসেল। ইভ্যালি সংশ্লিষ্ট একটি ফেসবুক গ্রুপে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান।
বৃহস্পতিবার (২৯ জুলাই) ইভ্যালি অফার, হেল্প অ্যান্ড রিভিউ নামক ফেসবুক গ্রুপে দেওয়া এক স্ট্যাটাসে মোহাম্মদ রাসেল লিখেন, ‘আমাদের কিছু ব্যাংক অ্যাকাউন্ট এখন অপারেশনাল। ইনশাল্লাহ আগামী সপ্তাহ থেকে আমরা লেনদেন শুরু করব।
যাদের রিফান্ড পেন্ডিং, দয়া করে আমাদের কনফারমেশন কল এর জন্য একটু অপেক্ষা করবেন। আপনাদের সাপোর্ট এ ইভ্যালির আজ শক্ত অবস্থান হয়েছে।
আর কিছুটা সময় চেয়ে নিচ্ছি। একটি অর্ডার ও রিফান্ড পেন্ডিং থাকবে না। আগামী সপ্তাহ থেকে ইনশাল্লাহ সব স্বাভাবিক (অস্বাভাবিক ভালো) ভাবে রান করবে। পাশে থাকুন।’
এর আগে মঙ্গলবার (২৭ জুলাই) ইভ্যালিতে এক হাজার কোটি টাকা বিনিয়োগ করতে যাচ্ছে শিল্পগ্রুপ যমুনা। প্রাথমিকভাবে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে তারা। ধারাবাহিকভাবে বিভিন্ন পর্যায়ে মোট এক হাজার কোটি টাকা বিনিয়োগ করবে গ্রুপটি।



















