ঢাকা, শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ৯:০৪ পূর্বাহ্ন

ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষ, ১৪০ ফিলিস্তিনি আহত

ইসরাইল অধিকৃত পশ্চিম তীরে দখলদার বাহিনীর অবৈধ বসতি স্থাপনের বিষয়টি প্রতিরোধ করতে গিয়ে সে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ফিলিস্তিনিরা। এই ঘটনায় ১৪০ জনেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন। এছাড়া ইসরায়েলের দুই সেনা সদস্য আহত হয়েছে বলে জানিয়েছে সামরিক বাহিনী। গতকাল শুক্রবার (২৩ জুলাই) এ খবর দিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

জানা যায়, অবৈধ চেকপোস্ট স্থাপনের প্রতিবাদে শুক্রবার (২৩ জুলাই) বেইতা গ্রামে জড়ো হয় হাজার হাজার ফিলিস্তিনি। অবৈধ বসতি সম্প্রসারণের প্রতিবাদে ওই এলাকায় প্রায় প্রতিদিন বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে।
এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, নাবলুসের দক্ষিণে জিভাত এভিয়েতার চেকপোস্টের কাছে কয়েক ঘন্টা ধরে দাঙ্গা স্থায়ী হয়। শত শত ফিলিস্তিনি সেনা সদস্যদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করলে তা প্রতিহত করা হয়।
এদিকে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট বলছে, সংঘর্ষের ঘটনায় ১৪৬ জন ফিলিস্তিনি আহত হয়েছে। তাদের মধ্যে ৯ জন গুলিবিদ্ধ, ৩৪ জন রাবার বুলেটে আর ৮৭ জন কাঁদানে গ্যাসে আক্রান্ত হয়েছে। সূত্র: আল-জাজিরা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ