শনিবার, ১৪ মার্চ ২০২৬
টি-টোয়েন্টিতে ৮ উইকেটে জয় বাংলাদেশের
প্রকাশিত - বৃহস্পতিবার, ২২ জুলাই ২০২১, ৮:২৯ অপরাহ্ন
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। হারারেতে প্রথমে ব্যাট করে মাহমুদুল্লাহ রিয়াদ নেতৃত্বাধীন দলের সামনে ১৫৩ রানের লক্ষ্য দিয়েছিল স্বাগতিকরা। ব্যাট হাতে নেমে ৭ ওভার ও ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় টাইগাররা।
এর আগে, টসে জিতে ব্যাটিংয়ে নেমে ১৯ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করে স্বাগতিক জিম্বাবুয়ে। ম্যাচে সর্বোচ্চ তিন উইকেট নেন মোস্তাফিজুর রহমান। দু’টি করে উইকেট পান শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন। আর সাকিব-মাহমুদুল্লাহ নেন একটি করে উইকেট। জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন রেগিস চাকাভা।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © বিজনেস আই বিডি - ২০২৪