নেপালের নতুন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা আস্থা ভোটে জয়ী হয়েছেন। রোববার নেপালের পার্লামেন্টে অনুষ্ঠিত এই ভোটে ১৬৫ জন আইনপ্রণেতা তার পক্ষে রায় দিয়েছেন, বিপক্ষে ভোট দিয়েছেন ৮৩ জন। নেপালের পার্লামেন্টের স্পিকার অগ্নি সাপকোটা জানিয়েছেন, জয়ের জন্য শের বাহাদুরের প্রয়োজন ছিল ১৩৬ ভোট। সেই হিসাবে ২৯ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন তিনি। সংবাদসূত্র : রয়টার্স, এনডিটিভি