তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে লক্ষ্যটা ছিল বেশ চ্যালেঞ্জিং। তবে দায়িত্ব কাঁধে নিলেন অধিনায়ক তামিম। করলেন নিজের দ্রুততম সেঞ্চুরি। সিরিজ শুরুর আগে অধিনায়ক তামিম ইকবাল বলেছিলেন, তার চোখ ৩-০তে। পাশাপাশি সতীর্থরা রাখলেন দারুণ অবদান। দাপুটে জয় পেল বাংলাদেশ। টানা তিন জয়ে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেই ছাড়ল তামিম ব্রিগেড।
মঙ্গলবার হারারেতে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের আনন্দে মাতে সফরকারী শিবির।
টস হেরে আগে ব্যাট করতে নেমে তিন বল বাকি থাকতে ২৯৮ রানে অল আউট জিম্বাবুয়ে। জবাবে বাংলাদেশ ২ ওভার হাতে রেখে ৫ উইকেটে করে ৩০২ রান। সেঞ্চুরির সুবাদে ম্যাচ সেরার পুরস্কার জেতেন তামিম ইকবাল