জিম্বাবুয়ে সফরে অপ্রতিরোধ্য বাংলাদেশ। উড়তে থাকা টাইগার ক্রিকেট দল এক ম্যাচের টেস্ট সিরিজ ও এক ম্যাচ হাত রেখে ওয়ানডে সিরিজও জিতে নিয়েছে দাপটের সঙ্গে। ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচও জিতে জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করার সুযোগ টাইগারদের সামনে। মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ১-৩০ মিনিটে জিম্বাবুয়ের হারারে ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে
ম্যাচটি। টি স্পোর্টস ও গাজী টিভিতে সরাসরি সম্প্রচার হবে ম্যাচগুলো।
বাংলাদেশের জন্য আশাব্যঞ্জক খবর এই যে, শেষ ওয়ানডেতে মাঠে নামতে পারেন পেসার মুস্তাফিজুর রহমান। প্রথম দুটি ওয়ানডেতে ইনজুরির কারণে খেলতে পারেননি। শেষ ওয়ানডেতে মাঠে নেমে টি২০ সিরিজের প্রস্তুতি নেবেন এই পেসার।
আরেকটি খবর হচ্ছে, বাংলাদেশের নির্ভরযোগ্য ও অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদউলস্নাহ রিয়াদ এদিন নিজ ক্যারিয়ারের ২০০তম ওয়ানডে ম্যাচ খেলতে নামবেন।