পবিত্র কাবা তাওয়াফের মধ্য দিয়ে এই বছর হজের আনুষ্ঠানিকতা শুরু করেছেন হাজীরা। শনিবার থেকে বিভিন্ন দলে ভাগ হয়ে হাজীরা মক্কার মসজিদুল হারামে অবস্থিত কাবা তাওয়াফ করেন।
রোববার মক্কা থেকে পূর্বে মিনায় অবস্থানের মাধ্যমে এই বছর হজের মূল আনুষ্ঠানিকতা শুরু করবেন হাজীরা। করোনাভাইরাস সংক্রমণের কারণে এই বছরও সতর্কতামূলক ব্যবস্থার মধ্য দিয়ে হজ অনুষ্ঠিত হচ্ছে।
ভাইরাস সংক্রমণে সতর্কতায় এই বছর করোনা প্রতিরোধী টিকা নেয়া মাত্র ৬০ হাজার আবেদনকারী হজের অনুমতি পেয়েছেন। সৌদি আরবের বাইরে থেকে এই বছরও কোনো আবেদনকারীকে হজে অংশ নেয়ার অনুমতি দেয়া হয়নি। শুধু ১৫-৬৫ বছর বয়সী সৌদি নাগরিক ও দেশটিতে বাস করা ১৫০ দেশের নাগরিক হজ করার সুযোগ পেয়েছেন।
এই বছর হজ পালনে হাজীদের নির্দেশনা:
মক্কায় পৌঁছার পরপরই হাজীরা কাবায় তাওয়াফ সেরে নিবেন। এই সময় তারা নিরাপদ শারীরিক দূরত্ব রক্ষা করবেন এবং সবসময় ফেস মাস্ক পরে থাকবে।
হজের পুরো সময় হাজীরা নিরাপদ শারীরিক দূরত্ব রক্ষা ও ফেস মাস্ক পরার নিয়ম মেনে চলবেন