হিন্দি ভাষায় প্রথমবারের মতো গান করেছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যানসি। আগে ও তিনি হিন্দি গান গেয়েছেন তবে সেটি মৌলিক ছিলনা। ‘রিমঝিম সাওয়ান বারসে’ গানটি কাভার করেছিলেন ন্যানসি।
এবার মৌলিক হিন্দি গান গাইলেন এ শিল্পী। ‘ম্যায় হু তেরা’ শিরোনামের গানটির সুর ও সংগীত করেছেন কলকাতার আয়ুশ দাস। ন্যানসি জানান, ভারতের সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান টি সিরিজ থেকে প্রকাশ পাওয়ার কথা আছে গানটির।
গানটিতে ন্যানসির সঙ্গে দ্বৈত ভাবে কণ্ঠ দিয়েছেন প্রেম ইসলাম। প্রেমের সঙ্গে আগেও গান করেছেন ন্যানসি। রাজনীতিবিদ সিরাজগঞ্জ জেলার সাবেক সাংসদ চয়ন ইসলামের ছেলে প্রেম।
ন্যানসি বলেন, ‘প্রেম তরুণ কণ্ঠশিল্পী। তার গায়কীও অনেক ভালো লাগে আমার। ইউটিউবে তার অনেক মৌলিক বাংলা গান আছে।’
ন্যানসি আরও বলেন, ‘আমাদের দুটি গান করার কথা। একটি বাংলা ও আরেকটি হিন্দি। হিন্দি ভাষার গানটি আবার বাংলা ভাষাতেও প্রকাশ পাবে। বাংলা গান ও হিন্দি ভাষার বাংলা ভার্সনের গানটির কথা লিখেছেন সুদীপ কুমার দীপ।’
প্রেম অনেক তরুণ কণ্ঠশিল্পী। তার সঙ্গে ন্যানসির গান ভক্তরা ভালোভাবে নেবে কি না জানতে চাইলে ন্যানসি বলেন, ‘শিল্পীর বয়স কোনো বড় বিষয় না। যে ভালো গান করে
গানটির মিউজিক ভিডিও নির্মাণ হবে কি না তা এখনও চূড়ান্ত না। গানটি কবে প্রকাশ পাবে সেটাও জানা যাবে আরও কিছু দিন পরে।